এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হতে হবে সোচ্চার, সাগড়ের উচ্চতা বাড়াবো না আর।

৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় এ.ডি.পি ওয়ার্ল্ড ভিশন অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ওয়ার্ল্ড ভিশন হতে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করেউপজেলা প্রশাসন মাঠে সমাপ্ত হয়। র্যালীতে ওয়ার্ল্ড ভিশন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সংগনের নারী-পুরুষ, তরুন-তরুনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। নির্ধারিত বিষয়ের উপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অর্থনৈতিক প্রকল্প কর্মকর্তা অসীম সাংমা’র উপস্থাপনায় অনুষ্ঠিত হয় । আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রউফ, কৃষি কর্মকর্তা এফ.এম মোবারক আলী, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন প্রমূখ। বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন- সারা বিশ্বে জল বায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাই এই ধরণীকে সুস্থ্য রাখতে হলে বিশ্বের সকল নাগরিককে শিক্ষিত ও সচেতন হতে হবে। পরিবেশ সুস্থ্য রাখার জন্য প্রচুর পরিমানে বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষ সকল প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে রক্ষা করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষায়ণের কোন বিকল্প নেই।



















