ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার “অপহরণ নয়”চিকিৎসার জন্য মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করা হয়েছিল

খবর টি পড়েছেন : ১৮৪
রাণীনগরে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার “অপহরণ নয়”চিকিৎসার জন্য মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করা হয়েছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নব্য মুসলিম গৃহবধুর স্বামীকে অপহরণের অভিযোগে মামলা দায়েরের দু’দিনের মাথায়  রবিবার রাতে স্বামী আব্দুল খালেককে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারের পর স্বামী আব্দুল খালেক জানালেন “অপহরণ নয়”চিকিৎসার জন্য তাকে মাদকাশক্ত চিকিৎসা সহায়তা পূর্নবাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
পুলিশ জানায়, উপজেলার আমগ্রামের মৃত-মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল খালেক এর দিত্বীয় নব্য মুসলিম স্ত্রী খাতিজা আক্তার গত ১৫ মে তার স্বামীকে অপহরণের অভিযোগে খালেকের ভগ্নিপতি নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রতন,উপজেলার চামটা গ্রামের রেজাউল ইসলাম ও ভাগ্নে সাগর হোসেনসহ আরো ৩/৪ জনকে আসামী করে ২৪ মে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তৌফিকুল ইসলাম রতনকে ওই দিনই গ্রেফতার করে আদালতে সোর্পদ করেন। এরপর মামলার দু’দিনের মাথায় থানা পুলিশ  রবিবার রাতে নওগাঁ উদয়ন মাদকাসক্ত চিকিৎসা সহায়তা পূর্নবাসন কেন্দ্র থেকে খালেককে উদ্ধার করেন। এব্যাপারে আব্দুল খালেক সাংবাদিকদের জানান, অপহরণ নয়, চিকিৎসার জন্য মাদকাসক্ত চিকিৎসা সহায়তা পূর্নবাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তাছাড়া ওই দিন আমার মা,ভগ্নিপতিরা এবং প্রথম স্ত্রী মিলেই আমাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করে দিয়েছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ছামছুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম আব্দুল খালেককে নওগাঁ উদয়ন মাদকাসক্ত চিকিৎসা সহায়তা পূর্নবাসন কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে।

রাণীনগরে কেন্দ্রীয় মসজিদের ইমামের ইন্তেকাল

Shamol Bangla Ads

 সোমবার প্রথম প্রহরে নওগাঁর রাণীনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবু তৈয়ব ইন্তেকাল করেছেন ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃতকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
পারিবারিক সুত্রে জানাগেছে, আবু তৈয়ব সোমবার প্রথম প্রহর রাত অনুমান ১টায় অসুস্থ্য হয়ে পরে। ওই রাতেই তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করালে ডাক্তার মৃত ঘোষনা করেণ। তিনি দির্ঘ প্রায় ৩০ বছর ধরে রাণীনগর বাজার কেন্দ্রীয় মসজিদে ইমামতি  করছিলেন। তিনি ২ কন্যা ও ১ ছেলে,স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহি রেখেগেছেন বলে ছোট ভাই আবু দাউদ জানান।#

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌলভীবাজারে শরিয়ত প্যাকেজিং প্লাস্টিক কোম্পানিতে কর্মরত যুবকের গলা… পরবর্তী সংবাদ পূর্বধলায় পরিবহন ধর্মঘট অব্যহত : জনদূর্ভোগ চরমে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads