ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে শরিয়ত প্যাকেজিং প্লাস্টিক কোম্পানিতে কর্মরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২১৮
মৌলভীবাজারে শরিয়ত প্যাকেজিং প্লাস্টিক কোম্পানিতে কর্মরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা শহরের চুবড়া এলাকা থেকে জিহাদ মিয়া (২০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে চুবড়া এলাকার জাহানার ভিলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ মিয়া ফেনী জেলার সোনাগাজী এলাকার কালা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ চুবড়া এলাকায় জাহানারা ভিলা নামে একটি বাড়ি ভাড়া নিয়ে শরিয়ত প্যাকেজিং নামে একটি প্লাস্টিক কোম্পানি কেয়াটেকার ছিলেন। আগের দিন রোববার রাত থেকে বাড়ির লোকজন তাকে ফোনে না পাওয়ায় সোমবার দুপুরে জিহাদের চাচা শহিদ মিয়া তার খোঁজ নিতে ওই বাসায় আসেন। এসময় খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে বাথরুমের মধ্যে জিহাদের গলা কাটা লাশ দেখতে পান তিনি।পরে মৌলভীবাজার পুলিশকে খবর দেয়া হয়
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দুপুরে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল­ায় সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ী সহ ২শ’… পরবর্তী সংবাদ রাণীনগরে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার “অপহরণ নয়”চিকিৎসার জন্য…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads