ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠি-বরিশাল সড়কের ষাইটপাকিয়া-প্রেমহার মোহনায় শহীদ স্মৃতি স্তম্ভর ব্যবস্থাপনা ও পরিচর্যা বিরোধ চরমে

খবর টি পড়েছেন : ৩২১
ঝালকাঠি-বরিশাল সড়কের ষাইটপাকিয়া-প্রেমহার মোহনায় শহীদ স্মৃতি স্তম্ভর ব্যবস্থাপনা ও পরিচর্যা বিরোধ চরমে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

JHALAKATI-MUKTI-PIC-25ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-বরিশাল সড়কের মধ্যবর্তী ষাইটপাকিয়া-প্রেমহার মোহনায় সড়ক বিভাগের প্রায় ৫লাখ টাকা ব্যায়ে নির্মিত রোড ডিভাইডারটির মধ্যবর্তী স্থানে শহীদ স্মৃতি স্তম্ভের ব্যবস্থাপনা ও পরিচর্যা নিয়ে মুক্তিযোদ্ধা হাজী মো. মফিজ উদ্দিন ও ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য শহীদ স্মৃতি রক্ষা পরিষদ নামে ব্যানারে মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন একক কর্তৃত্ব ও সকলে সাথে দূব্যবহারের অভিযোগে সকলেই তার বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানোর ও কটাক্ষ করার’ অভিযোগে ইউপি চেয়ারম্যান সহ স্থানীয়দের বিরুদ্ধে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় এলাকার সিংহভাগ মানুষ ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের মুখোমুখী অবস্থানে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে সরেজমিন অনুসন্ধানকালে দুপক্ষের সাথে আলাপকালে জানা গেছে। ষাটপাকিয়া শহীদ স্মৃতি রক্ষা পরিষদের স্বঘোষিত সভাপতি মো. মফিজ উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, ১৯৭১ সনে স্বাধীনতার যুদ্ধে শাহাদাৎ বরনকারী মুক্তিযোদ্ধাদের স্বরনে এ শহীদ সৃতি স্তম্ভেরটি নির্মান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় তিনি তার ছবি সম্বলিত একটি শুভেচ্ছা ও অভিনন্দন বোর্ড টানায়। গত ১২ মে রাত ৮ টায় ইউপি চেয়ারম্যান আব্দুল হক, স্থানীয় বাবুল মাষ্টার লোকজন নিয়ে আমাকে শেখ হাসিনার ছবি নামাতে বলে ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে। অন্যদিকে ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী বাবুল মাষ্টার, ষাটপাকিয়া বাজারে ইজারদার মামুন জমাদ্দার, ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী সহ এলাকাবাসী মুক্তিযোদ্ধাদের স্বরনে স্তম্ভ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বোর্ড নিয়ে কারো কোন প্রতিবাদ বা বাধাপ্রদানের ঘটনাই ঘটেনি। মুলত সড়ক বিভাগের ৪লাখ ৯০ হাজার টাকায় রোড ডিভাইডারটি নির্মিত হওয়ার পর এরমধ্যে মুক্তিযোদ্ধাদের স্বরনে স্তম্ভ নির্মিত হলেও মুক্তিযোদ্ধা মো. মফিজ শহীদ স্মৃতিরক্ষা পরিষদের নামে একটি পকেট সংগঠন বা কমিটি দেখিয়ে সে নগদ বানিজ্য, অনিয়ম-দূর্নীতির মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিল করছে। এলাকাবাসী এ স্তম্ভ চারপাশ, র‌্যালিং ধরে বা আশেপাশে কেউ দাড়ালেও মুক্তিযোদ্ধা মফিজ তাদের গালাগাল, র্দূব্যবহার, এমন কি শারীরিক ভাবেও লাঞ্চিত করায় স্থানীয়রা তার ব্যবহারে অতিষ্ট হয়ে পড়ে। ঘটনার দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ হক এ স্থানের পাশে তার ব্যবহৃত মটোরসাইকেলটি রেখে কয়েক জনের সাথে আলাপ কালে মুক্তিযোদ্ধা মফিজ আকস্মিক এসে গালাগাল শুরু করায় উপস্থিত এলাকাবাসী পক্ষ হয়ে তার প্রতিবাদ করায় সে এধরনের মিথ্যা-বানোয়াট অভিযোগ প্রদান করছে। এ চেয়ারম্যান আঃ হক জানায়, ওটা আসলে স্মৃতি স্তম্ভ নয় বরং রোড ডিভাইডার হিসাবে সড়ক বিভাগ এটি নির্মান করেন। মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ওটার পাশে আমার মটর সাইকেল রাখায় আমার সাথে র্দূব্যবহার করে। তাই তাকে কে দায়িত্ব দিয়েছে জানতে চাইলে সে এ মিথ্যা অভিযোগ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোমস্তাপুরে মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির… পরবর্তী সংবাদ কুলাউড়ায় সামাজিক বনায়নের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads