ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোমস্তাপুরে মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সমাবেশ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৬, ২০১৪ ১২:৩৮ অপরাহ্ণ
গোমস্তাপুরে মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সমাবেশ অনুষ্ঠিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সমাবেশ গত রবিবার রহনপুর ষ্টেশন আম বাজার চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদক দ্রব্য ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সভাপতি আশরাফুুল ইসলাম আশরাফ। এতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আখতার মামুন, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল আব্বাস উদ্দিন ও আখিউল ইসলাম, অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ, রহনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল বাছেদ, বিশিষ্ট সমাজসেবক তারেক আহম্মেদ, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম প্রমূখ। বক্তারা রহনপুর থেকে মাদক দ্রব্য নির্মূলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!