ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

খবর টি পড়েছেন : ২১৪
ছাতকে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে আন্তঃজেলা ডাকাত সর্দার ওয়ারিছ আলী (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ রবিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের তেঘরি-নোয়াগাঁও গ্রামের মখলিছুর রহমানের পুত্র।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তি ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি ও এএসআই হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ওয়ারিছ আলীকে গ্রেফতার করেন। ওসি শাহজালাল মুন্সি জানান, ছাতক থানায় ১১টি ডাকাতি মামলাসহ বিশ্বনাথ, জালালাবাদ থানায় একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী ওয়ারিছকে গ্রেফতার করায় এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে। বিগত ৪বছর ধরে তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশী চালিয়েছে।

ছাতকে গৌরাঙ্গ মহাপ্রভূর আখড়া মার্কেটের উদ্বোধন

বহু প্রতিক্ষার পর ছাতক গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মার্কেট উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। প্রায় ২বছর আগে ৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট মার্কেটের কাজ শুরু হয়। ৬০লক্ষাধিক টাকা ব্যয়ে ২২টি দোকানকোঠা নিয়ে নির্মিত মার্কেটের যাত্রা শুরু হয়। উদ্বোধনের আগে মার্কেটের মাঙ্গলিক কার্যক্রম পরিচালনা করেন, আখড়ার সেবায়িত হিমাদ্রি গোস্বামী মহর। উদ্বোধনের সময় পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ রায়, মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াস চৌধুরী, অধ্যাপক হরিদাস রায়, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, সাবেক পৌর কমিশনার মুক্তিযোদ্ধা রবিন্দ্রনাথ মিন্টু, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরী, ব্যবসায়ী আজমল মিয়া, আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্তী, তনু দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুল পাল, নিশিকান্ত দে, প্রকৌশলী রতন দেবনাথ, সুকেষ পাল, নারী নেত্রী শিখা দে, আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই রায়, কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ সাহা, ব্যবসায়ী মৃদুল দে, শৈলেন দে, মৃদুল কান্তি দাস মিন্টু, পিযুষ দাস, হাজী বুরহান উদ্দিন, সিন্টু দাস, সমরজিৎ কর, বাবুল রায়, সুবির নাগ ভাস্কর, চম্পু দত্ত, অমর দেবনাথ, কালিদাস পোদ্দার, রানা কর, নান্টু বর্ধন, শিমুল দত্ত ময়না, গনেশ পোদ্দার, মিটন লাল রায়সহ ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই
——–সুনামগঞ্জ জেলা প্রশাসক

Shamol Bangla Ads

সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তৃনমুল পর্যায়ে সেবা পৌছে দিতে দেশব্যাপী ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। আধুনিক বিশ্বায়নে সর্বক্ষেত্রে কম্পিউটারাইজ পদ্ধতির মাধ্যমে তথ্য আদান-প্রদান ও সেবাকার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নত বিশ্বের সাথে সমন্বয় রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিন এটুআই প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে কার্যক্রম চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রাপ্ত সেবা সমুহ অবহিতকরন ও গণসচেতনতা বৃদ্ধির জন্য এ মেলার আয়োজন। গতকাল রোববার সকালে ছাতক হাইস্কুল মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, ডাঃ রাজিব চক্রবর্তী, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, হেলথ প্রোগ্রামার ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স, সূর্য্যরে হাসি ক্লিনিক, ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, হাদা-চানপুর কমিউনিটি ক্লিনিক, ব্র্যাক এইচএনপিপি ওয়াস শিক্ষা কর্মসূচি, কেয়ার-জিএসকে কমিউনিটি হেলথ কেয়ার, একটি বাড়ি একটি খামার, কৃষি ও মৎস্য, ডাচ বাংলা ব্যাংক, যুব উন্নয়ন, পোষ্ট অফিস পৃথক ষ্টল বসিয়েছে। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। দু’দিনব্যাপী মেলার প্রথমদিনে ফ্রিল্যান্সিং ভবিষ্যত ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার, অনলাইন আউটসোর্সিং এর মাধ্যমে স্বনির্ভরতা শীর্ষক সেমিনার, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শালিক পাখি পরবর্তী সংবাদ রাজারহাটে মৌচাষ করে কোটিপতি আব্দুল জব্বার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads