ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শালিক পাখি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৬, ২০১৪ ২:০৪ অপরাহ্ণ

Shalikতাপস কুমার, আত্রাই (নওগাঁ) : আমাদের অতি চেনা-জানা উপকারী প্রধান কয়েকটি পাখির মধ্যে অন্যতম প্রধান হলো শালিক পাখি। ছোট আকৃতির ধূসর রঙের এই পাখিগুলো অত্যন্ত নিরীহ ও শান্ত স্বভাবের। ক্ষেতের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে আমাদের কৃষিপণ্য উত্পাদনে সহায়তা করে বলে আমরা এদের উপকারী পাখি বলি।

Shamol Bangla Ads

তথ্য অনুসন্ধানে জানা যায়, আগে ক্ষেত-খামারে অসংখ্য শালিক পাখি দেখা যেতো। সকাল-সন্ধ্যায় কিচির-মিচির শব্দে মুখরিত করে তুলতো সেকালের পল্লীগাঁয়ের বাঁশবাগান। মনে হতো এ যেন শালিক পাখির হাট। শালিক পাখির কিচির-মিচির শব্দেই ভেঙে যেতো সাধারণ মানুষের ভোরের ঘুম। কিন্তু বড়োই দুঃখের বিষয়! যত্রতত্র ফসলি জমিতে কীটনাশকের ব্যবহার আর অবাধে পাখি নিধনের ফলে অতি চেনা এই পাখি আজ হারিয়ে যাচ্ছে। মূলত শালিক পাখি আমাদের কোনো ক্ষতি করে না। বরং এরা কৃষিজমির ক্ষতিকর পোকা-মাকড় খেয়ে আমাদের ক্ষেতের ফসল রক্ষা করে। অথচ পরোপকারী এই পাখিগুলোই অবাধে নিধন করা হচ্ছে। পাখি শিকারীর দল বিষটোপ, এয়ারগানসহ বিভিন্ন ফাঁদ পেতে শালিক নিধন করেছেন। দেশে পাখি নিধন আইন আছে কিন্তু নেই শুধু এই আইনের যথাযথ প্রয়োগ। বলা চলে আইনের এই দুর্বলতার কারণেই এক শ্রেণীর মানুষ পাখি শিকারকে এখন মূল পেশা হিসেবে গ্রহণ করেছেন। এরা শালিকসহ দেশি-বিদেশি সব পাখিই নিধন করছে এবং প্রকাশ্যে তা বাজারে বিক্রি করছে।
মূলত পাখি যে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে তা নয়, প্রকৃতির সৌন্দর্যও বাড়ায়। তাই শালিকসহ সব শ্রেণীর পাখি নিধন বন্ধের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাসমূহে পাখির অভয়াশ্রম গড়ে তোলা এখন সকলের দাবি। এ বিষয়ে সরকারি-বেসরকারি পরিবেশ বান্ধব সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Need Ads
error: কপি হবে না!