ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় নাতির লাঠির আঘাতে প্রাণ হারালো দাদী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ
সিংড়ায় নাতির লাঠির আঘাতে প্রাণ হারালো দাদী

সিংড়া (নাটোর) প্রতিনিধি :নাটোরের সিংড়ায় শনিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জের ধরে নাতির লাঠির আঘাতে সোনেকা বেওয়া (৭৩) নামের বৃদ্ধ দাদীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের মাগুড়া গ্রামে।
জানা যায়, উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের মাগুড়া গ্রামে গিয়াস উদ্দিন মেম্বর এর সাথে তার দুই সহোদর রঞ্জু আহমেদ ও আবুল হোসেন’র পারিবারিক বিরোধে ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে গিয়াস উদ্দিনের ছেলে মানিক লাঠি দিয়ে চাচা রঞ্জু ও আবুল হোসেনের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
এসময় দাদী সোনেকা বেওয়া উভয়ের ঝগড়া থামাতে গেলে নাতি মানিকের লাঠির আঘাতে গুরুতর আহত হন। গুরুত্বর আহত অবস্থায় তাকে রামেক (রাজশাহী মেডিকেল কলেজ ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ নাটোর মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!