মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে অবশেষে দুপুর ১টা ৫০ মিনিটে কাংঙ্খিত সেই রহমতের বৃষ্টির দেখা মিললো। ঘন্টাব্যপি টানা এই বৃষ্টিতে স্বস্থি পেল মেহেরপুর বাসী। এর আগে রবিবার বেলা ১১টার সময় বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তেগফার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর শামসুজ্জোহা পার্কে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক টিভির সাবেক উপস্থাপক মাওঃ মাহমুদুল হাসান। এছাড়া নামাজে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাা মতু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি সহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় অর্ধ-সহশ্রাধিক মানুষ বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।




