চিতলমারী প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ পুকুল নির্বাচিত হয়েছেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের অফিস কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চিতলমারী উপজেলার ৬জন ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৯জন ভোটার অংশ গ্রহণ করেন। এ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী পেয়েছেন ৪ ভোট। ভাইস চেয়ারম্যান মোঃ রাশেদ পুকুল ৫ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।




