মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ১১ মে রবিবার সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে কথা কাটাকাটির জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের আঃ রাশিদ ও রুবেল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে দু’গ্রুপের মাঝে কথা কাটাকাটি শুরু হলে ইঞ্জিল খার পুত্র জজ মিয়া ঘটনাস্থলে যায়। একপর্যায়ে জজ মিয়াও তর্কে লিপ্ত হলে ক্ষিপ্ত হয়ে আঃ রাশিদ গংরা জজ মিয়া (৪৩) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া রাজেন (২২), টিটু (১৯) আহত হয়ে কলমাকান্দা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে।




