ads

রবিবার , ১১ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১১, ২০১৪ ৩:০২ অপরাহ্ণ
বাঘায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাজাহান আলী (৩০) নামের এক টিউবয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। ১০ মে শনিবার দুপুর ১২ টার সময় এ দুর্ঘটনা ঘটে। 

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার বলিহার গ্রামের টিউবয়েল মিত্রী শাজাহান আলী পাকুড়িয়া গ্রামে টিউবওয়েল বসাতে যান। মাটি খনন করে টিউবওয়েলের পাইপ সেট করার সময় লোহার একটি পাইপ উপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বেধেঁ গিয়ে তাকে শর্ট করে। তাত্ক্ষনিক সে অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়লে স্থাসীরা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষনা করেণ।
এব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনা আমরা লোক মুখে শুনেছি। কিন্তু নিহতের পরিবারের লোকজন জানিয়েছে শাজাহান আলী আগে থেকেই অসুস্থ ছিল। এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি।

Need Ads
error: কপি হবে না!