মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মাদকাসক্ত পুত্রের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ পিতা। ঘটনাটি ঘটেছে ৯ মে শুক্রবার রাতে উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রামে।

জানা গেছে, ওইগ্রামের হৃদয় উড়াওয়ের পুত্র ভোদা উড়াও গভীর রাতে মাদক সেবন করে মাতাল হয়ে বাড়িতে এসে পরিবার সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় ভোদার পিতা হৃদয় উড়াও নিষেধ করলে ভোদা ক্ষিপ্ত হয়ে তার পিতার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হৃদয় উড়াওয়ের মৃত্যু হয়। এ ঘটনায় হৃদয় উড়াওয়ের কন্যা লাবনী উড়াও বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই ভোদা উড়াও পলাতক রয়েছে।




