ads

শনিবার , ১০ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় দেশিয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০১৪ ৪:২৯ অপরাহ্ণ

NNNNNসিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় দেশিয় অস্ত্র হাসুয়া, করাত, কাঁচি সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের একডালা বাজার সংলগ্ন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ডাকাত দলের ৭জন কে গ্রেফতার করে সিংড়া থানা পুলিশ।
সিংড়া থানার এসআই সুকোমল দেবনাথ ও এস আই সৈকতের এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শেরকোল আগপাড়া গ্রামের আতাউর রহমান (৪২) পিতা মৃত আঃ ওহাব, নাজের আলী (২৮) পিতা মৃত আক্কেল প্রামানিক, পাওটা গ্রামের মজনু (২৫) পিতা মোয়াজ্জেম হোসেন, লিটন (২০) পিতা নজরুল, তুহিন (২৪) পিতা সোলেমান, কুমিড়া গ্রামের জাহিরুল ইসলাম (২৩) পিতা মৃত সাহেব আলী ও একলাসপুর গ্রামের আতিক (২৫) পিতা মাছেদ আলী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!