ads

শনিবার , ১০ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোরহানউদ্দিনে ৫ লাখ রেনুসহ আটক ১৫ জন

খবর টি পড়েছেন : ২১৭
বোরহানউদ্দিনে ৫ লাখ রেনুসহ আটক ১৫ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের গয়নাঘাট এলাকা থেকে অবৈধভাবে পরিবহনকালে ৫লাখ বাগদা রেনুসহ ১৫জনকে আটক করেছে ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি এ অভিযান চালায়।

Shamol Bangla Ads

আটকরা হলেন মো:কামাল (৩০), হানিফ (৩০), রফিক (২৩), সেলিম (২৫), কালু (২৫), রিয়াজ (১৯), জামাল (৩০), মালেক (৩০), সফিজল (৩৫), শরিফ (২২), আক্তার (২০), কামাল (২৫), সুজন (২০), কবির (২২) ও হান্নান (২৫)।
এদের বাড়ি জেলার দৌলতখান, তজুমদ্দিন ও লালমোহন উপজেলায়। পরে এসব রেনু মেঘনায় অবমুক্ত করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো: হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপনে সংবাদ পেয়ে ভোলা ডিবি পুলিশের এসআই তাজের নেতৃত্বে একটি টিম বোরহানউদ্দিনে অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে বাগদা রেনু পরিবহন করে ভোলা থেকে অন্য জেলায় পাচারের সময় পুলিশ গয়নাঘাট এলাকা থেকে ২৮ ড্রাম বাগদা রেনু আটক করে। আটক করা রেনুর পরিমাণ ৫লাখ ৬০হাজার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্তিতিতে পুলিশ ওই মাছ রাতেই মেঘনায় অবমুক্ত করে দেয়। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জীবননগরে যুবকের আত্মহত্যা পরবর্তী সংবাদ সিংড়ায় দেশিয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads