কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার স্বাস্থ্যসেবায় ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার বন্ধ কমিউনিটি ক্লিনিক চালু করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। এছাড়া সরকারী হাসপাতালে চিকিত্সা দেওয়ার পাশাপশি বিনামুল্যে ঔষধ বিতরণ করে যাচ্ছে। তিনি গতকাল কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মান উন্নয়নে হাসপাতালের এক সভায় একথা বলেন।
সভায় হাসপাতালের মান উন্নয়নের জন্য বিভিন্ন আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, সাবেক বিএমএ’র সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এক এম মুনির, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ জামাল উদ্দিন মোল¬া, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলের অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ, জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ অরবিন্দ পাল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারন সম্পাদক আব্দুল আলী স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক জিল¬ুর রহমান। রপরে হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বাউল শিল্পী আব্দুল করিম শাহর চিকিৎসার খোঁজখবর নেন। এরপর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি নুর আলম দুলালের মায়ের মৃৃত্যুর সংবাদ শুনে তার বাসায় গিয়ে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।




