ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে তুচ্ছ ঘটনার হামলায় আহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৭:২৭ অপরাহ্ণ
চিতলমারীতে তুচ্ছ ঘটনার হামলায় আহত ২

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীর বড়বাক গ্রামের জমা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ দু’ভাই আহত হয়েছে। আহতদের প্রথমে চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানাগেছে, ১০ মে শনিবার সকাল ৭ টায় উপজেলার বড়বাক গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ মন্ডল ও প্রনয় মন্ডল শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য তাপস বিশ্বাস (৫০) ও তার ভাই নিরুপেন বিশ্বাস (৩৫)কে অতর্কিত ভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের প্রথমে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিরুপেনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনাটি নিয়ে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

চেয়ারম্যানের পিতার রোগ মুক্তি কামনা

বাগেরহাটের চিতলমারীর ১নং বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্নার পিতা আলহাজ্জ্ব মোঃ বাবর আলী শেখের রোগ মুক্তি কামনা করে চিতলমারী প্রেসক্লাব এক বিবৃতি প্রদান করেছেন। দীর্ঘদিন চেয়ারম্যানের পিতা ঢাকায় তার বড় পুত্র গাজীপুরের সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেনের বাসায় অসুস্থ্য হবার পর ঢাকার ল্যাবএইট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিতলমারী প্রেসক্লাবের বিবৃতি দাতারা হলেন, চিতলমারী প্রেস ক্লাব সভাপতি ও পাক্ষিক কন্ঠধ্বনি পত্রিকার সম্পাদক মুন্সী দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক এস এস সাগর, সাংবাদিক সাফায়েত হোসেন সাফা, মীর মাসুদ হুসাইন, এম, জাহিদ, তাওহিদুর রহমান বাবু, মোঃ মিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম মিলন, বিভাষ দাস, বাদশা মুন্সী, শাহিন মুন্সী, রফিকুল ইসলাম রুস্তুমসহ প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!