ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় বিদ্যালয়ের দুই’শ কাঁঠাল নষ্ট করল দুর্বৃত্তরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৭:৩২ অপরাহ্ণ

Chuadangar Damurhuda News_10-05-14চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছের প্রায় দুই শতাধিক কাঁঠাল কেটে নষ্ট করেছে দৃর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

বিদ্যালয়ের প্রধানশিক্ষক মিনাজউদ্দিন জানান, এর আগে অফিস কক্ষের জানালা ভেঙে কাগজপত্র পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে এ ধরণের ঘটনা
ঘটতেই থাকবে।
এদিকে কাঁঠাল কেটে নষ্ট করার ঘটনায় বিদ্যালয়ের সভাপতি শরীফউদ্দিন বাদী হয়ে শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নেয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!