রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়ন বি,এন,পির আহবায়ক কমিটি অনুমদন দেয়া হয়েছে।
৮ এপ্রিল’১৪ মতবিনিময় সভা করে সকলের সর্বসম্মতিক্রমে রামু উপজেলা বি,এন,পির সভাপতি আহমেদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এস,এম, ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ আব্দুর শুক্কুর স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট উক্ত আহাবায়ক কমিটির অনুমদন দেয়। উক্ত কমিটিতে দায়িত্ব পেয়েছেন আহাবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুলাহ কোম্পানী, যুগ্ম আহাবায়ক এন, কে মুজিব মেম্বার, মোজাহের মিয়া মেম্বার আলহাজ্ব শেখ আব্দুলাহ, দিদারুল আলম, সদস্য সাবেক মেম্বার মোক্তার আহমেদ, লিয়াকত আলী, হাজী হামিদুর রহমান, হাজী মোঃ হোছন, আমির হামজা, মোঃ আবুল, এইচ.এম এহসান উলাহ, শাহজাদা মামুন চৌধুরী, আব্দুল মজিদ, মোক্তাক আহাম্মদ, ফকির মোহাম্মদ, ছৈয়দ আকবর, মোঃ কাশেম, আব্দুস সালাম, মোঃ ফরিদ ও জসিম উদ্দিন প্রমুখ ।
বি,এন,পি সভাপতি আহমেদুল হক চৌধুরী জানান, ‘সংগঠনকে গতিশীল করতে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।




