ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে অসহনীয় তাপদাহে ওষ্ঠাগত মানুষের প্রাণ

খবর টি পড়েছেন : ২৩৫
মহাদেবপুরে অসহনীয় তাপদাহে ওষ্ঠাগত মানুষের প্রাণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে প্রকৃতিতে বিরাজ করছে অসহনীয় তাপদাহ, সাথে ভ্যাপসা গরম। সূর্যালোক নয় যেন আগুনের হলকায় মানুষজন এমনিতেই সিদ্ধ হবার যোগার তার উপর ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গৃহপালিত পশু-পাখি ছাড়াও বণ্য প্রাণীদেরও প্রাণ চলমান তপ্ত আবহাওয়ায় ওষ্ঠাগত হয়ে উঠেছে। অসহনীয় তাপদাহ এবং ভ্যাপসা গরমের প্রচন্ডতায় কর্মস্থলে যেতে না পারায় নি¤œবিত্ত পরিবারগুলোর অণœ-রোজগারে চরম টানাটানি চলছে। তাদের সংসার চলছে খেয়ে না খেয়ে। রুটিন মত ক্ষেত-খামারের পরিচর্যা করতে না পারায় বেকায়দায় পড়েছেন কৃষাকরাও। ব্যবসায়ীরাও কঠিন সমস্যায় পড়েছেন হাটবাজারগুলো প্রায় জনশূন্য থাকায়। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া অসহনীয় তাপদাহ ও ভ্যাপসা গরমে উপজেলার সর্বত্র ডায়রিয়া, আমাশয় এবং নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে শিশুসহ শত শত মানুষ স্থানীয় সরকারী হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, বেসরকারী হাসপাতাল-ক্লিনিক এবং ডাক্তারদের প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আখতারুজ্জামান জানান, প্রচন্ড গরমে গায়ের ঘাম শরীরে বসে গিয়ে শিশুরা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণ মিঠাছড়িতে বিএনপির আহবায়ক কমিটি গঠন পরবর্তী সংবাদ এবার দৌলতপুরে তরমুজ খেয়ে মা-মেয়ে অসুস্থ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads