ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৯:২৬ অপরাহ্ণ

Road_Accident-254তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ট্রাক ও বাইসাইকেল চালক নিহত হয়েছে। দাউদকান্দি উপজেলার মোহন সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক হোসাইন (৪০) নিহত হয়েছেন। ২৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইনের বাড়ি দাউদকান্দি সদর এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হোসাইনকে দাউদকান্দি উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই নজরুল ইসলাম। 

Shamol Bangla Ads

এদিকে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকায় ট্রাকের চাপাঁয় এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। নিহত বাইসাইকেল চালক (২৪) এর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি রংপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। বুধবার আড়াইটায় এ দুঘর্টনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িঁর সার্জেন্ট সাহাব উদ্দিন জানান, নিহতের মরদেহ চৌদ্দগ্রাম থানায় রয়েছে। পরিচয় এখনো পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!