ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় ভূমিকর্তাদের যোগসাজশে মহাদেও নদী দখল করে দালাল কোঠা নির্মান করছে প্রভাবশালীরা

খবর টি পড়েছেন : ২১১
কলমাকান্দায় ভূমিকর্তাদের যোগসাজশে মহাদেও নদী দখল করে দালাল কোঠা নির্মান করছে প্রভাবশালীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

SAMSUNG CAMERA PICTURESমোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা বাজার সংলগ্ন গারো পাহাড় হইতে নেমে আসা মহাদেও নদীর দখল করে স্থায়ী পাকা অবকাঠামো নির্মাণ করছে প্রভাবশালী ভূমিদস্যুরা। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের পরোক্ষ ও যোগ সাজশে এলাকার ভূমি দস্যু শহীদুল হক, কাওসার, ফটিক মিয়া ও নবী হোসেন মেম্বার দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ভূমি অফিসের রাজস্ব কর্মকর্তা হাবিবুল­াহ খান জানান তারা খবর পেয়ে নির্মান কাজ বন্ধ রাখার জন্য ইউনিয়ন ভূমি অফিসকে নির্দেশনা দিয়েছেন। অপরদিকে রংছাতি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল রশিদ যোগ সাজশের কথা অস্বীকার করে জানান অবৈধ দখলদারদের কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। রংছাতী ইউ,পি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল জানান ভূমি দস্যুরা ভূমি অফিসের কর্মকর্তাদের গোপন বোঝা পড়ার মাধ্যমে নদীটি দখল করে যাচ্ছে। তার বাঁধা নিষেধ পাত্তা দিচ্ছে না। আদিবাসী নেতা সুরঞ্জন মারাক জানান ঐতিহ্য বাহী মহাদেও নদীটি ভূমি দস্যুদের দখলে চলে যাওয়ায় নদী তীরবর্তী আদিবাসী বাসিন্দাদের ঘর-বাড়ি ব্যাপক ভাঙ্গনের মুখে পড়বে এবং চরম মানবিক বিপর্যয় দেখা দিবে। উহার প্রতিকার হওয়া দরকার। সরজমিনে দেখা গেছে মহাদেও নদীতে পাকা অবকাঠামো নির্মান জোরে সুরে অব্যাহত আছে। ভূমি দস্যুরা সাংবাদিকদের জানান তারা ভূমি অফিসের মতামত নিয়েই নির্মাণ কাজ করছে। পত্রিকায় লিখলে কিছুই হবে না বলে আষ্ফালন করে। এভাবে নদীর দখল অব্যাহত থাকলে মারাত্মক পরিবেশ বিপর্যয়সহ উভয় তীরের বাসিন্দাদের বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বিধায় চরম মানবিক বিপর্যয় দেখা দিবে। এ ব্যাপারে ভূমি মন্ত্রনালয়ে জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে এবার কাউন্সিলরদের বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ মেহেরপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads