মেহের আমজাদ,মেহেরপুর : উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ২ দিন ব্যাপি উপজেলা ডিজিটাল মেলার শুভ উদ্ভোধন করা হয়েছে । মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বেলা সাড়ে ১২টার সময় ডিজিটাল মেলার উদ্বোধন করার আগে সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। আলোচনাসভা শেষে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল মেলায় অংশ গ্রহন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়নের ই-তথ্যসেবা কেন্দ্র সহ ১৫ টি স্টল অংশ গ্রহন করে।




