ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন ও প্যানেল মেয়র প্রণব কুমার নাথ ভানুর ১০ জন কাউন্সিলরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ২৩ এপ্রিল বুধবার সকাল ১১ টায় পৌরসভা সম্মেলন কক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আফজাল হোসেন। গত ১৫ এপ্রিল ১০ জন কাউন্সিলর পৌরমেয়র আফজাল হোসেন ও প্যানেল মেয়র প্রণব কুমার নাথ ভানুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দূর্নীতি, স্বজন প্রীতি ও পরিবার তন্দ্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। ঐ সম্মেলনের অভিযোগ মিথ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্য মূলক উল্লেখ করে পাল্টা সম্মেলন করেন পৌর মেয়র আফজাল হোসেন। তিনি জানান কাউন্সিলররা তাদের সার্থের জন্য আমার বিরুদ্ধে বি.এন.পি ও জামাতের মদদে এই সংবাদ সম্মেলন করেছেন।




