চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রশাসনকে ম্যানেজ করে যাত্রার নামে অশ্লীল নগ্ন নৃত্য ও জমজমাট জুয়া চলছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী প্রবল আপত্তি করা স্বর্তে এটা বন্ধ হচ্ছে না, তাই এলাকাবাসী যাত্রা ও জুয়া বন্ধে র্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, উপজেলা মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রাম কবরস্থানের পাশে গত ৫দিন ধরে যাত্রা ও জুয়া পরিবেশন করা হয়েছে।

ইউপি সদস্য জনু ও স্থানীয় আওয়ামীলীগ সমর্থক নেতাকর্মীরা এই মজমার আয়োজন করেছেন। প্রতিদিন অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়া খেলায় হুমড়ি খেয়ে পড়ছে উঠতি বয়সি যুবকেরা। তারা জুয়া আসরে বসে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরছে। এতে ঐ এলাকার চুরি, ছিনতাইসহ নানা অসামাজিক কর্মকান্ড ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে চলতি এইচ,এস,সি পরীক্ষা শুরু হয়েছে। যাত্রার মাইকের বিভ্রাট শব্দ পড়াশুনার বিরম্বনার মধ্য পড়েছে শিক্ষার্থীরা। আশে-পাশের ১০ গ্রামে মানুষ মাইকের শব্দে ঘুমাতে পারছে না। চাটমোহর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রশাসনকে ম্যানেজ করে যাত্রা চলছে তিনি অস্বীকার করে বলেন, যাত্রা ও জুয়া বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসী ও শিক্ষার্থীর অভিভাবকরা দ্রæত যাত্রা ও জুয়া বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন।
চাটমোহরে প্রেমের ফাঁদে ফেলে দুই সন্তানের জনককে অপহরন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সাইদুল ইসলাম (৩৫) নামের দুই সন্তানের জনককে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অপরহরন করে ৫০ হাজার টাকায় মুক্তি পেয়েছে বলে জানা গেছে। গত শনিবার দুপুরে অপহরন করে বিকেলে তাকে ছেড়ে দেয় অপহরন কারীরা।
অপহৃত ছাইদুল উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের নুরুজ্জামান ধনীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ছাইদুলের সঙ্গে নাটোর বনপাড়া এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ওঠে। মোবাইলে কথোপকোথনের এক পর্যায়ে তারা দেখা করবার সিদ্ধান্ত নেয়। গত শনিবার ছিল দেখা করবার সেই দিন।
এ দিন সকালে সাইদুল বাড়ির কাউকে না জানিয়ে তার কিছু বিশ্বস্থ বন্ধুদের বলে সে নাটোর বনপাড়া এলাকায় একটি মেয়ের সাথে দেখা করতে যায়। নাটোর বনপাড়া পৌছানোর পরেই ঐ মেয়েটিসহ বেশ কিছু দুস্কৃতিকারী তাকে অপহরন করে রাজশাহী কাঁটাখালী এলাকায় নিয়ে যায়।
তার মোবাইল থেকে গ্রামের বাড়িতে ফোন করিয়ে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। আধা ঘন্টার মধ্যে টাকা বিকাশ করে না পাঠালে পরিণতি ভয়াবহ হবে বলে জানায় তারা।




