ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাণ্ডারিয়ায় ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি : হাসপাতালে স্যালাইন সংকট

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৭, ২০১৪ ৬:১৪ অপরাহ্ণ

VVVVভাণ্ডারিয়া প্রতিনিধিঃ  তীব্র গরম আর জলবায়ুর বিরুপ প্রভাবে ভাণ্ডারিয়া হাসপাতালে ডায়েরিয়া জনিত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে ডায়েরিয়ার স্যালাইন সংকট রয়েছে।
সোমবার দুপুরে হাসপাতালে গেলে দুই বছর চার মাস বয়সী শিশু রোগী রাফিয়ার মা ফাতিমা বেগম বলেন,গত শনিবার শিশুটিকে হাসপাতালে এনেছিলাম একটু সুস্থ হলে বাসায় নিয়ে গেলে সুস্থ না হওয়ায় আজ  আবার ভর্তি করেছি । তবে ঔষধ পত্র সব কিছু বাহির থেকে নিজেদের কিনে আনতে হয়েছে। সাড়ে তিন বছরের শিশু মৃদুলের মা ,দুই বছরের শিশু এমিলির মা ফাতিমা বেগম সহ একাধিক লোক জানান একই কথা । হাসপালের নার্সদের কাছ থেকে জানা যায় গত এক সপ্তাহে ৪৯জন শিশু একই রোগে আক্রান্ত হওয়ায় তাদের চিকিৎসা করা হচ্ছে। জানাযায় গত সেপ্টেম্বর পর্যন্ত ১বছর যাবৎ স্যালাইনের সরবরাহ বন্ধ ছিল। তার পরে কিছু দিন থাকার পরে এখন স্বল্প সংকট রয়েছে। কর্তব্যরত ডাঃ মোঃ ইখতিয়ার হোসেন জানান,এসব রোগীদের যে সব ধরনরে ঔষধ প্রয়োজন তা এই মুহুর্তে পর্যাপ্ত পরিমান  নেই।  উপজেলা স্বস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন হাজরা পূর্বে স্যালাইন সরবরাহ না থাকার সত্যতা স্বীকার করে বলেন,বর্তমানে ডায়েরিয়ার প্রকোপ একটু অতিরিক্ত আর এর বেশির ভাগই হলো শিশু এবং বৃদ্ধ। তবে স্যালাইন  নেই বলে­ই চলে।

Need Ads
error: কপি হবে না!