জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : মঙ্গলবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাবনার চাটমোহরে ৫টি কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৩’শ ৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে চাটমোহর ডিগ্রী অনার্স কলেজ কেন্দ্রের অধীনে ৪টি কলেজের ৬’শ ১৬ জন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের অধীনে ৫টি কলেজের ৮’শ ৪জন, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের অধীনে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪’শ ৭৩ জন, মির্জাপুর ডিগ্রী কলেজ কেন্দ্রের অধীনে ৩ টি কলেজের ১’শ ৯৮ জন এইচ এসসি পরীক্ষায় এবং এনায়েতুল্লা মাদ্রাসার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১’শ ৪৫ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে।





