মোঃআমিনুর ইসলাম,গাবতলী, বগুড়া : বগুড়ার গাবতলী পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক এলাকার গন অবিভাবক হিসাবে সু-নামখ্যাত চির কুমার মাওলা বক্্র স্যার আর নেই। তিনি গত ২৯ মার্চ বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থাথায় মৃত্যু বরন করেন ইন্নানিল্লাহে ওয়া ইন্নল্লিাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। ৩০ মার্চ গাবতলী পাইলট স্কুলে জানাযা শেষে তাকে দাফনের জন্য গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়। যৌবনকালে তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামথেকে এসে গাবতলী উপজেলার বিভিন্ন স্কলে সু-নাম ও দক্ষতার সাথে প্রথান শিক্ষকের দায়িত্ব পালন করে গেছেন। তার ইংরাজী ভাষার দক্ষতার কারনে শিক্ষক হিসাবে সে যেমন কঠোর ছিলেন, তেমনি ছিলেন দয়াবান দায়িত্বশীল নিতিবান আদর্শ শিক্ষক। গাবতলী পাইলট স্কুলের তার সবচেয়ে বেশী ছাত্র থাকলেও তিনি অন্য স্কুল, কলেজ মাদরাসার ছাত্রদেরকে একই চোখে দেখেছেন। ছোটবড় সকলের সাথে বিনয়ি ও নম্্র ব্যবহার করেছেন। পরিবার তার সন্তান না থাকলেও অনেক গুনগ্রাহী প্রিয় ছাত্রসহ হাজারো মানুষ রেখে গেছেন। তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। অন্যকে নামাজ পড়তে উৎসহ দিয়েছেন। অবসর সময়ে নিয়মিত তসবিহ গননা করে সময় কাটাতেন। গাবতলী বাসীর এতপ্রিয় মানুষ ছিল মাওলা বক্্র তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ব্যাক্তি জীবনে তিনি কি কারনে বিবাহ করেনি কেন সে চির কুমার থাকলেন সে তথ্য সকলের অজানাই থেকেগেল, কারনটি আর জানা সম্ভব নয়। দেখা হবেনা আর প্রিয় এই স্যারের-বলবেনা তোমরা ক্যামন আছো? এই মহান অবিভাবক না ফেরার দেশে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহস্তবাসী হিসাবে কবুল করেনেন-আমিন।




