শ্রীবরদী ( শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ইউকেএইডে’র অর্থায়নে ইআইএ’র উপর দুই দিন ব্যাপি মাধ্যমিক পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ,পি,পি,আই মিলনায়তনে ২৯ মার্চ হতে ৩০ মার্চ পর্যন্ত (সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,পি,পি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী । শ্রীবরদী উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যলয়ের ৪০ জন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক কর্মশালায় অংশ গ্রহন করেন ইংরেজী বিষয়ের উপর মাস্টার ট্রেইনার হিসেবে লংগড় পাড়া উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক মোঃ ছাইদুর রহমান এবং মাটিফাঁটা জিএম উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল প্রশিক্ষন প্রদান করেন।




