ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুঠিয়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৮:১৩ অপরাহ্ণ
পুঠিয়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার সকালে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথী ছিলেন তথ্য কমিশনের সচিব ফরহদ হোসেন।  বিশেষ অতিথী ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী।
প্রধান অতিথি তথ্য কমিশনের সচিব ফরহাদ হোসেন তথ্য অধিকার আইনে ৩৭টি সেকশন সম্পর্কে সম্মুখ ধারনা দিয়ে বলেন, ১৯৮৪সালে দেশের সাংবাদিক গোষ্ঠি, ১৯৯৭-৯৮ সালে এনজিও ও পরবর্তীতে আন্তর্জাতিক সেমিনারে তথ্য অধিকার আইন চেয়ে দাবী উঠে। বিগত তত্বাবধায়ক সরকারের ক্ষমতার দুই বছরে ১২২টি অধ্যাদেশ জারী হয়। এর মধ্যে ৩২টি অধ্যাদেশ পরবর্তী জাতীয় সংসদে গৃহিত হয়। এর মধ্যে ৩৭ধারা বিশিষ্ট তথ্য অধিকার আইনটি স্থান পায়। তথ্য কমিশন সচিব আরো বলেন, বিশ্বে প্রথম ১৭৬৬ সালে সুইডেনে, কলম্বিয়ায় ১৮৮৮সালে, ইউএসএ ১৯৬৬সালে, পাকিস্থানে ২০০২ সালে, ভারতে ২০০২সালে শুরু হয়ে ২০০৫সালে, নেপালে ২০০৭ সালে এবং আমাদের দেশ বাংলাদেশ ২০০৯সালে তথ্য অধিকার আইন পাশ হয়।
বিশেষ অতিথী রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী বলেন, জনগণকে তথ্য নিশ্চিত করতে প্রত্যেক দপ্তরে একজন করে তথ্য কর্মকর্তা রয়েছেন। আবেদনের ২০ কার্যদিবস এবং উর্দ্ধে ৩০ দিবসের মধ্যে তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রসংগত তথ্য কমিশনের আয়োজনে ও পুঠিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!