ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজীবপুর সীমান্তে বাংলাদেশীর লাশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০১৪ ৬:১৯ অপরাহ্ণ

Las_Uddar-23রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মিয়াপাড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে শফিকুল ইসলাম ওরফে কালু (৩৫) নামের বাংলাদেশী এক ব্যক্তির লাশ চিহ্নিত করা গেছে। নিহত ব্যক্তি সীমান্ত ঘেষা মিয়াপাড়া গ্রামের মৃত তুলা শেখের পুত্র বলে জানা গেছে। পুলিশ ধারনা করছে তাকে হত্যা করে লাশ সীমান্ত ঘেষা নো-ম্যানস লান্ডে পুতে রাখা হয়। আজ মঙ্গলবার রাজীবপুর থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বালিয়ামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা লাশ উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু ভারতের কালাইরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা উপস্থিত না হওয়ায় দুপুর ১টার মধ্যেও লাশ উদ্ধার করা যায়নি।

Shamol Bangla Ads

দুপুর ১২টার দিকে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনা স্থল থেকে জানান, লাশটা যে বাংলাদেশীর এটা নিশ্চিত করা গেছে। এখন বিএসএফ উপস্থিত হলেই লাশ উদ্ধার করা হবে।

পুলিশ ও গ্রামবাসিরা জানান, শুক্রবার সন্ধা রাতে শফিকুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজিও করা হয়েছে। তার কোনো খোঁজ না পেয়ে রাজীবপুর থানায় সাধারণ ডায়েরীও করা হয়েছে।

Shamol Bangla Ads

নিখোঁজ হওয়ার ৫দিন পর আজ সকাল ৯টার দিকে মিয়াপাড়া সীমান্ত ঘেষা আন্তর্জাতিক মেইন পিলার ১০৭২ ও ১০৭৩ এর মাঝে নো-ম্যানস ল্যান্ডে ওই লাশের খোঁজ পায় সীমান্তবাসি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!