চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিস্ফোরক দ্রব্য মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতিসহ জেলা ছাত্রলীগের ১১ নেতাকে জেল হাজাতে প্রেরণ করেছে আদালত। ১১মার্চ মঙ্গলবার বেলা ১টায় চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আমলি আদালতের বিচারক শেখ মোঃ আমিনুল ইসলাম আসামিদের করা জামিন আবেদন খারিজ করে দিয়ে তাদের জেল হাজাতে প্রেরনের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৩ জানুয়ারী সন্ধ্যায় জেলা শহরের ইম্প্যাক্টের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক জোর্য়াদ্দারসহ কয়েক জন ছাত্রলীগ কর্মীদের উপর বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় খালিদ হাসান নামের এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক হাফিজুর রহমান কালু, জাবির, মাফি, তাপু, জামির, ডেবিট, ইমরান আহম্মেদ. বিপ্লব ও বুলবুলকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। পরে আসামীরা হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তঃবর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ আজ মঙ্গলবার শেষ হওয়ায় আসামীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক শেখ মোহাঃ আমীনুল ইসলাম ১৪৩/৩০৭/১০৯ দন্ডবিধি তৎসহ বিস্ফোরক মামলার ৩ ধারায় জামিন নামঞ্জুরের আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। জামিন নামঞ্জুরের প্রতিবাদে ছাত্রলীগ তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করে।




