ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্প্রীতির রাঙামাটি উপহার দিতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে : নিখিল কুমার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১:৩৪ অপরাহ্ণ

Rangamati-RHDC picরাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, আগামী প্রজন্মকে সম্প্রীতির রাঙামাটি উপহার দিতে জেলা পরিষদ ও অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে এবং রাঙামাটিকে উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবছর রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য বিভাগীয় পর্যায়ে পুরষ্কার পেয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রদানে আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। তিনি বলেন জেলা পরিষদ শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মৎস্য বিভিন্ন খাতে উন্নয়নমুলক অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। এ জেলার উন্নয়নে জেলা পরিষদ সাধ্যমত চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরো বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতা পেলে এগিয়ে যেতে পারবো। চেয়ারম্যান বলেন, দায়িত্ব নিয়ে তা যথাযথভাবে পালন না করলে প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। তারা বলবে আপনারা রাঙামাটি জেলার উন্নয়নের দায়িত্ব পেয়ে কী কাজ করেছেন? এখন যদি আমরা দায়িত্বশীল হয়ে কাজ না করি তখন জবাব দেবার কিছুই থাকবে না। গতকাল মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নিবাহী কর্মকর্তা মোঃ ইরফান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভাগীয় কার্যক্রম উপস্থাপন করেন।

Need Ads
error: কপি হবে না!