ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাজ্য বিএনপি নেতা অধ্যাপক ড. সাইফুল আলম চৌধূরীর পিতার ইন্তেকাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১:৩১ অপরাহ্ণ
যুক্তরাজ্য বিএনপি নেতা অধ্যাপক ড. সাইফুল আলম চৌধূরীর পিতার ইন্তেকাল

মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের প্রবীন সমাজসেবক, কুলাউড়া উপজেলা দলীল লেখক সমিতির সাবেক সভাপতি, হসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাকালীন সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধূরীর পিতা আলহাজ্ব মকবুল আলী চৌধুরী গত ২৪ফেব্রæয়ারী সন্ধ্যা ৬টা ৫০মিনিটে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫বছর।

Shamol Bangla Ads

গতকাল ২৫ফেব্রæয়ারী মঙ্গলবার দুপুর ২টায় তার হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি, ৬ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ ঃ আলহাজ্ব মকবুল আলী’র মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন, মৌলভীবাজার-আসনের এমপি মোঃ আব্দুল মতিন, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জাতীয় পার্টির প্রেসিডিয়ম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক,ভুকশিমইল ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, জেলা জাপা সহ সভাপতি মোঃ খুরশীদ উল¬্যাহ,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক জাফর আহমদ গিলমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামিম, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, এডভোকেট তাজুল ইসলাম, যুক্তরাষ্ট প্রবাসী সাংবাদিক মঈনুর রহমান সুয়েব, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, সাংবাদিক তারেক হাসান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!