মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিলাদুর রহমান হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতা কর্মীরা।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে বের হয়ে কুসুমবাগ এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন কামাল, কলেজ শাখার সাবেক সভাপতি পিপলু আব্দুল হাই, আলী ছদর খাঁন বাবর, রেজা আহমদ, মামনু আহমদ প্রমুখ।
উল্লেখ্য ১৯ ফেব্রুয়ারি বুধবার রাতে শহরের বাস স্ট্যান্ড এলাকায় মিলাদুর রহমানকে কুঁপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।




