ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি জঙ্গিদের সঙ্গে জোট করেছে : তোফায়েল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১২:৩৫ অপরাহ্ণ

Tofayelশ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের ১০টি সক্রিয় সশস্ত্রগোষ্ঠীর তালিকায় বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা উলে­খ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জঙ্গিদের সঙ্গে জোট করেছে। তিনি ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী ফোরাম আয়োজিত জোহরা তাজউদ্দীন স্মরণে এক সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আজকে যখন সারা বিশ্ব চায় বিএনপি জঙ্গিদের সঙ্গ ত্যাগ করুক, তখন বিএনপি নেতা খালেদা জিয়া বলেন, আমরা কাদের সঙ্গে জোট করব কি করব না, সেটা আমরাই সিদ্ধান্ত নেব।

Shamol Bangla Ads

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির নেতারা প্রতিদিনই জঙ্গিগোষ্ঠীর পক্ষে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। তিনি সমালোচনা করে বলেন, একটি দল, যে দলের কোনো নীতি নেই। এরা একটি নির্বাচনে অংশ নেয় অন্যটিতে অংশ নেয় না। জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে তারা বিগত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছিল। তারা নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।
জোহরা তাজউদ্দীনের অবদান স্মরণ করে তিনি বলেন, তিনি পঁচাত্তরের পর আওয়ামী লীগের হাল ধরে, সম্মেলন করে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলেন। দলের জন্য তার অবদান অপরিসীম।
সংগঠনের সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কায়সার-ই-আলম প্রধান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!