এম, এ করিম মিষ্টার, নীলফামারী : জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী ও সৈয়দপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাওয়াদুল হক সরকারকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপ। সোমবার রাতে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের কলিম মোড়ের মালিক গ্র“পের নিজস্ব কার্যালয়ে। গার্মেন্টস মালিক গ্র“পের সিনিয়র সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাওয়াদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মালিক গ্র“পের উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পৌর জাপার সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দুলু, যুবলীগের সভাপতি মহসিনুল হক প্রমুখ।




