ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারী সদরে বিএনপির প্রার্থী কোকোর মনোনয়ন প্রত্যাহার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ১২:৩৬ অপরাহ্ণ
নীলফামারী সদরে বিএনপির প্রার্থী কোকোর মনোনয়ন প্রত্যাহার

এম, এ করিম মিষ্টার, নীলফামারী : মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি একাংশের প্রার্থী আনিছুর রহমান কোকো চেয়ারম্যান পদ থেকে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৭ জন প্রার্থীরা হলেন আবুজার রহমান (আ’লীগ), শামসুৃজ্জামান জামান (বিএনপি), ফরহানুল হক (বিএনপি), মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (জাপা), একেএম সাজ্জাদ পারভেজ (জাপা), মাহবুব আলী শাহ ফকির ( খেলাফত মজলিশ) ও প্রভাষক খায়রুল আনাম (জামায়াত)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন, নাহিদুল ইসলাম নিক্সন (আ’লীগ), কাজী আক্তারুজ্জামান জুয়েল (বিএনপি), প্রবীর গুহ রিন্টু (বিএনপি), আতাউর রহমান বাবু (কৃষক-শ্রমিক জনতা লীগ) ও মোকাররম হোসেন সাঈদী (জামায়াত) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন, আরিফা সুলতানা লাভলী (আ’লীগ), নাসরিন আক্তার (বিএনপি), শিরিণ নূর রিক্তা (বিএনপি) ও মোছাম্মদ মাহমুদা বেগম ( জামায়াত)। জেলা নির্বাচন অফিসার জাকিয়া সুলতানা মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দপুরে গাভী পালনে সচেতনতা বৃদ্ধিতে প্রদর্শনী

Shamol Bangla Ads

নীলফামারী জেলা সদরের লক্ষীচাপ ইউনিয়ন ফেডারেশন ও সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে সোমবার গাভী পালনের উপর ভিডিও শো (বায়োস্কোপ) দেখানো হয়। ভিডিও শোটি আযোজন করেন গ্রামীণ বিক্রয় ও সেবা কেন্দ্র লক্ষীচাপ, কাশিরাম বেলপুকুর এবং পল­ী প্রাণী চিকিৎসক সমিতি রামগঞ্জ ও ঢেলাপীর। সহযোগিতায় ছিলেন প্রাকটিক্যাল এন্ড সাকশেশন বাংলাদেশ ও আইসিসিও কো-অপারেশন। বাস্তবায়নে নিউ পার্টনারশীপ ইনপিএমএসডি প্রকল্প আরডিএস নীলফামারী। ভিডিও শোতে গ্রামের হত-দরিদ্র পুরুষ- মহিলাদের ব্যাপক উপস্থিতি ছিল।

ডিমলায় সিবিও প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় পল­ীশ্রী রি-কল প্রকল্প কর্তৃক আয়োজিত উপকরণ সরবরাহকারীদের সাথে সিবিও প্রতিনিধির মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পূর্ব ছাতনাই ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ৮টি গ্রামের ৩২ জন সিবিও এবং ২০ জন ইনপুট সাপ্লাইয়ার ও ব্যবসায়ী সদস্যকে নিয়ে কর্মশালায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ, জলবায়ু অভিযোজন ও শিক্ষকদের মাধ্যমে ঘাত সহনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে অক্সফাম এর অর্থায়নে পল­ী শ্রী-রিকল প্রকল্পের সহায়তায় উপকরণ ক্রয়- বিক্রয়ের হার বৃদ্ধি, সেবা সহজলভ্য ও টেকসই উন্নয়ন, তথ্যের আদান- প্রদান, প্রযুক্তি বাস্তবায়ন, পণ্য নির্বাচন, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণসহ কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। এসময় পল­ী শ্রী-রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, প্রোগ্রাম ফ্যাসিলেটর শরিফুল ইসলাম ও দবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে পরাজিত প্রার্থীর ভোট পূণঃগণনার আবেদন

Shamol Bangla Ads

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট পূণঃগণনার আবেদন করেছেন। সোমবার দুপুরে ওই প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন করেন। পরাজিত ওই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছে কামরুন নাহার ইরা। তিনি ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সমর্থিত প্রার্থী হয়ে প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ওই মহিলা ভাইস প্রার্থী সহকারি রিটার্নিং অফিসারের কাছে দেওয়া আবেদনে অভিযোগ করেন, গত ১৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিত সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে নানাভাবে নির্বাচনী আচরণবিধি লংঘনের ঘটনা ঘটে। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের আগের দুই দিন প্রতিদ্ব›িদ্ব র্প্রাীরা নগদ অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করেন। আর ভোট গণনাকালে সৈয়দপুর মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টের তৎপরতায় প্রজাপতি প্রতীক ভোটপ্রাপ্ত একটি ব্যালট বান্ডিল পদ্মফুল প্রতীকের ব্যালট বান্ডিলের মধ্যে খুঁজে পাওয়া যায়। এছাড়াও ওই আবেদনে অভিযোগ করা হয়েছে, প্রজাপতি প্রতীকে সীলকৃত দ্বিধান্বিত ( ব্যালট পেপারে একাধিক প্রতীকে সীলের দাগ থাকা) ভোটগুলো যতœসহকারে যাচাই- বাছাই করা হয়নি। আর ভোটের দিন প্রভাবশালী মহলের ভয়ভীতি প্রদর্শনের কারণে তাঁর পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারেনি। ফলে পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। আবেদনে ওই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনের ৭১টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনায় কারচুপি করা হয়েছে। তাই পূণঃগণনার দাবি জানান।

নীলফামারীতে নিরাপদ প্রসবে গর্ভবতী মহিলা ও মায়ের প্রশিক্ষণ

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে গর্ভবতী মহিলা ও মায়েদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং আজমীর ইন্টারন্যাশনালের সহযোগিতায় জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ২০ জন ও সদরের বিভিন্ন ইউনিয়নের ২৫ জন গর্ভবতী মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আব্দুর রশিদ। নিরাপদ মাতৃত্বের উপর প্রশিক্ষণ দেন আজমীর ইন্টারন্যাশনালের হেলথ এডেিকশন আব্দুল বায়েস মৃধা, প্রধান প্রশিক্ষক ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের।

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড

নীলফামারীর সেয়দপুরে আব্দুর রহিম (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সৈয়দপুর সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুশফিকা ইফফাত ওই রায় প্রদান করেন। সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা আব্দুর রহিমকে শহরের জিআরপি মোড় নামক স্থান থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে সৈয়দপুর থানা পুলিশ। পরে আটক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রহিম শহরের গোলাহাট রেল কলোনীর এরফান আলীর পুত্র বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!