জামালপুর প্রতিনিধি : চাঞ্চল্যকর জিএমবি নেতা মৃত্যু দন্ড প্রাপ্ত আসামী র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হাফিজ মাহবুব ওরফে রাকিবুলকে (৩৫) জামালপুরের মেলান্দহের বংশী বেলতৈল গ্রামে দাফন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারী দিবাগত রাত ৮টার দিকে টাঙ্গাইল পুলিশের গাড়ীতে গ্রামের বাড়িতে পৌছার পর দাফন করা হয়। মেলান্দহ থানা পুলিশসহ এলাকাবাসি আত্মীয় স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।




