ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে ২ প্রবাসীর বাড়িতে ডাকাতি : গৃহকর্তা ও ছেলে আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ৬:০১ অপরাহ্ণ
গফরগাঁওয়ে ২ প্রবাসীর বাড়িতে ডাকাতি : গৃহকর্তা ও ছেলে আহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাত দলের সদস্যরা গৃহকর্তার কান ও ছেলের বাম হাতের কব্জি কুপিয়ে বিছিন্ন করে দেয়। ঘটনাটি ঘটে গত সোমবার গভীর রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের তললী-চামুর্থা গ্রামে। আহত পিতা-পুত্রকে ঢাকার কাকরাইল সেন্ট্রাল ইসলামি হাসপাতালের আইসিওতে রাখা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের তললী-চামুর্থা গ্রামের কুদ্দুছ আলী শেখের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আসাদ শেখ ও আব্দুর রশিদ শেখের ছেলে মালয়েশিয়া প্রবাসী মোমেন শেখ স¤প্রতি বাড়িতে আসে।
সোমবার মধ্যরাতে ২৫/৩০ জনের মুখোশ পড়া একদল সশস্ত্র ডাকাত কুদ্দুস শেখ ও রশিদ শেখের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল বসত ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিন্মি করে প্রথমে রশিদ শেখের বাড়ি থেকে স্বর্নালংকার, নগদ টাকা, মোবাইলফোনসহ প্রায় ৩লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে কুদ্দুস শেখের বসত ঘরের দরজা ভেঙে প্রবেশ করার সময় পরিবারের সদস্যরা প্রতিরোধের চেষ্টা চালায়।
এ সময় ডাকাতদল গৃহকর্তা কুদ্দুস আলী শেখের কান ও ছেলে আসাদ শেখের বাম হাতের কব্জি এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন করে দেয়। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার কাকরাইল সেন্ট্রাল ইসলামি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ডাকাতি নয়, পূর্ব শত্র“তার জের।

Need Ads
error: কপি হবে না!