ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ সভায় কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় আ’লীগ দলীয় একক প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহআলম,জেলা সাধাারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুলাহ পনির। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপেেজলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান উজির সিকদার,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল বশার বাদশা,যুবলীগ সভাপতি আহবায়ক ফায়জুল আলম সিদ্দিকি,ছাত্রলীগ নেতা কাওসার আহম্মেদ জেনিভ, আ’লীগ নেতা বজলুর রশীদ খান খোকন প্রমূখ।সভাশেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার,ভাইস চেয়ারম্যান পদে এমাদুল হক মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমের নাম ঘোষনা করেন।




