ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তে কাজ করছে র‍্যাব

খবর টি পড়েছেন : ৩৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজনৈতিক দলের কর্মসূচি কেন্দ্র করে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে হামলাকারীদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে র‍্যাব। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন এ কথা জানান।

Shamol Bangla Ads

মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। গণপরিবহন, ব্যক্তিগত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

কমান্ডার খন্দকার আল মইন বলেন, তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপরও আক্রমণ করে। তাদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হন। এছাড়া রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সমাবেশে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা চালানো হয়। বিভিন্ন সড়কে স্থাপিত সিসি ক্যামেরাও ভাঙচুর করে।

Shamol Bangla Ads

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এসব দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব। র‍্যাবের গোয়েন্দারা অন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গণমাধ্যম থেকে প্রাপ্ত ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশ সদস্যকে ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রি প্রদান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads