ads

রবিবার , ৭ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্দোলনের ডাক দেওয়া বিএনপির কূটকৌশল মাত্র : মেয়র তাপস

খবর টি পড়েছেন : ১৯৯
আন্দোলনের ডাক দেওয়া বিএনপির কূটকৌশল মাত্র : মেয়র তাপস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্দোলনের ডাক দেওয়াকে বিএনপির কূটকৌশল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ৭ মার্চ রবিবার ধানমন্ডির-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের পর সাংবাদিকদেরকে কাছে ওই মন্তব্য করেন তিনি।
মেয়র তাপস বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করে দেয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি। আবার, ঐতিহাসিক দিবসগুলো যে তাৎপর্য বহন করে, তা যে জাতির অন্তরে স্থাপিত, সেই বিষয়টি তারা বিলম্বে হলেও বুঝতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে। তাই, আন্দোলনের ডাক দেওয়া তাদের কূটকৌশল মাত্র। এই ডাক তাদের নেতাকর্মীদেরকে উৎসাহিত করে রাখা বা সংগঠনের প্রতি আকর্ষণ ধরে রাখার একটি কূটকৌশল মাত্র।’

Shamol Bangla Ads

বিএনপি ঐতিহাসিক ৭ মার্চ পালন করছে, তা কিভাবে দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাদেরকে সাধুবাদ জানাই। বিলম্বে হলেও তারা অনুধাবন করতে পেরেছে যে, ঐতিহাসিক দিবসগুলো জাতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং তা সঠিকভাবে পালনের মাধ্যমেই আমরা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পারি।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘আজকের এই ৭ মার্চ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই ৭ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরস্ত্র, শান্তিপ্রিয় বাঙালি জাতিকে সশস্ত্র যুদ্ধের আহ্বান করেছিলেন, স্বাধীনতার আহ্বান করেছিলেন। এই ৭ মার্চের ফলশ্রুতিতে ২৬ মার্চের স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে আমরা আমাদের কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করেছি।’
এবার ৭ মার্চ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আজ জাতি স্বাধীনতার ৫০ বছর পালন করছে এবং স্বাধীনতার সুফল ভোগ করছে। আজকের এই দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতৃবৃন্দ, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি।’
এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংগঠনের ব্যানারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরে নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ ৭ মার্চের ভাষণই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads