নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারীতে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ফুরকানীয়া মাদরাসার ১৭টি একাশমনি কাটা গাছ এক শিক্ষকের বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।
ইউনিয়ন পরিষদ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বারমারী এলাকার আবু সাইদ মিলন বাড়ী থেকে ১টি কাঠালগাছ ও ফুরকানিয়া মাদরাসার প্রধান শিক্ষক ইউসুফ আলীর বাড়ী হতে ফুরকানীয়া মাদরাসার চুরি করে কেটে নেয়া ১৭টি গাছের ডালসহ ২৪টি একাশমনি টুকরা গাছ উদ্ধার করে থানা পুলিশ। এলাকাবাসী জানায়, আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিনের অনুমতিতে গাছ গুলি কর্তন করা হয়।
১নং পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া বলেন, গাছগুলি মাদরাসার সরকারী গাছ। তাদের তো গাছ কাটার কোন অনুমতি নেই। অথচ তারা সরকারী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে জোর করে গাছ কেটেছে। এরা নিজেরা গাছ কেটে আবার আমার বিরোদ্ধেই গাছ কাটার অভিযোগে মিথ্যা মামলা করেছে। এসবই আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমুলক।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ আলী জানান, বারমারী বাজারের মাদ্রাসার চুরি হওয়া গাছগুলি উদ্ধার করেছি।
মামলার বাদী নন্নী-পোড়াগাঁও ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভুমি কর্মকর্তা এস এন এ মামুন বলেন, চুরি হওয়া গাছগুলি উদ্ধার ও জব্দ করে নালিতাবাড়ী থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার স্বাীদের থানায় শুনানি হবে। তারপর পরবর্তীতে কার্যক্রম গ্রহন করা হবে।




