ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবাদপত্রকে শিল্প ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ১:৫৫ পূর্বাহ্ণ

amuশ্যামলবাংলা ডেস্ক : সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদপত্র মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন তিনি।
এসময় শিল্পমন্ত্রী বলেন, সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হলো। অচিরেই এর গেজেট প্রকাশ করা হবে। সেইসাথে শিল্পমন্ত্রী দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য সবাইকে আহবান জানান।
এদিকে এই ঘোষণার পর শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান সংবাদপত্রের মালিকরা। তারা বলেন, এই ঘোষণার ফলে সংবাদপত্রের অনেক সমস্যা দূর হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন নিউজ পেপারস ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও অন্যান্য পত্রিকার প্রকাশক-সম্পাদকেরা।

Need Ads
error: কপি হবে না!