মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা। বুধবার ভোরে একটুনা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গৌরাঙ্গ চক্রবর্ত্তী(২৩),মোজাহিদ মিয়া(২০) ও হাবিবুর রহমান(২৫)। পুলিশ সূত্রে জানাযায়, বুধবার ভোরে একাটুনা ইউনিয়নের একাটুনা বাজার থেকে একটি টমটম ছিনতাইকরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়জনতা তাদেরকেআটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমটম সহ তাদেরকে থানায় নিয়ে আসে। মৌলভীবাজার থানার সহকারি উপরিদর্শক (এএসআই) মো: জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




