পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারী ডিগ্রী কলেজের আয়োজনে পল্লীশ্রী নওগাঁ ইউনিটের সহযোগীতায় শনিবার জেন্ডার বৈষম্য নিরসনে “সরকার বা আইন নয়, পরিবারের ভূমিকায় প্রধান” শীর্ষক এক বির্তক প্রতিযোগীতা কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত বির্তক প্রতিযোগীতা উপলক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আঃ রব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেন্ডার বৈষম্য নিরসনে সামাজিক ভাবে করনিয় এবং পরিবারের ভূমিকার উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেঞ্জমেকার সভাপতি মরিয়ম বেগম শেফা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বিলকিস আরা (উদ্ভিদ বিদ্যা), সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম (ইঃ ইতিহাস), প্রভাষক আমিনুল ইসলাম (ইংরেজী), আজিমুদ্দিন আহম্মেদ (ভূগোল), শিরিন নাহার (দর্শন), ইসলাম আলী (ইঃ ইতিহাস), প্রদিব কুমার সরকার (রসায়ন), আরিফুর রহমান, পল্লীশ্রীর রুবিনা আক্তার (ফিল্ড ট্রেইনার), মর্জিনা বেগম সহ কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

বির্তক প্রতিযোগীতায় পক্ষে দল বিজয়ী হলেও উভয় দলের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।




