ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় অপহৃত শিশু শেরপুরের ঝিনাইগাতীতে উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৬:৩০ অপরাহ্ণ
ঢাকায় অপহৃত শিশু শেরপুরের ঝিনাইগাতীতে উদ্ধার

ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি : :  ঢাকায় অপহৃত এক শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। ১৫ ফেব্র“য়ারী শনিবার দুপুরে উপজেলার গজারিপাড়ার আবুল কাশেমের বাড়ী থেকে  রবিউল হাসান (১১) নামের ওই শিশু ও অপহরণকারী খোকন (৩০) কে আটক করা হয়।
জানা যায়, বরগুণা সদরের পশ্চিম বুরিরচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে রবিউল হাসান তার বাবার সাথে ঢাকা মহাখালীর আলমবাড়ীতে থাকতো। তার বাবা একজন নির্মাণ শ্রমিক। তাদের একই এলাকায় থাকতো ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের খোকন। গত বৃহস্পতিবার মহাখালী থেকে রবিউলকে অপহরণ করে  খোকন তার চাচা শ্বশুরবাড়ী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারিপাড়ায় নিয়ে আসে। পরদিন ছোট রবিউলকে দেখে প্রতিবেশিদের মধ্যে কানাঘুষা শুরু হয়।  খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী খোকনকে আটক করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুর পরিবারকে খবর জানানো হয়েছে। অপহরণকারী থানা হাজাতে আছে । পরিবারের লোকজন এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!