স্টাফ রিপোর্টার : বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ১০ ফেব্র“য়ারী সোমবার শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুল ৪৯ রানে জি, কে পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার সকালে টস হেরে দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে। দিশার ব্যাটসম্যান জিসান অপরাজিত ৫২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জি, কে পাইলট উচ্চ বিদ্যালয় ২৯.৪ ওভারে ৮৯ রানে অলআউট হলে ৪৯ রানের জয় পায় দিশা। জেলার ৮ টি স্কুল পক্ষকালব্যাপী এ টুর্ণামেন্টে প্রতিদ্ব›িদ্বতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুল-১৩৪/৮, ৪০ ওভার (জিসান ৫২*, মেহেদী ২৯, অতি: ২২, তারেক ৩/২৭)। জি, কে পাইলট উচ্চ বিদ্যাল-৮৯/১০, ২৯.৪ ওভার (তারেক ১৭, আলআমিন ১৩, অতি: ১৮, সাগর ৩/২৩, রাকিব ৩/৩২)।
ফলাফল : দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুল ৪৯ রানে জয়ী।




