নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এবার লড়াই হবে সেয়ানে সেয়ান। নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নন্দীগ্রাম উপজেলা পরিষদ। নন্দীগ্রাম উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২৭১১১। এদের মধ্যে পুরুষ ভোটার ৬২০৫৮। মহিলা ভোটার ৬৫০৫৩। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৮। আগামী ১৯শে ফেব্রুয়ারি চতুর্থ নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় যতই এগিয়ে আসছে সেই সাথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তোরজোরে মাঠে নেমেছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর তালিকায় রয়েছে, চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এড.ইলিয়াস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এড.ইউনুস আলী, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জাসদ নেতা কামরুজ্জামান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুঞ্জুরুল ইসলাম রাজু, প্রভাষক সুদর্শন চন্দ্র, আওয়ামী লীগ নেতা মুকুল মিয়া, যুবলীগ নেতা দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা যুবদলের সভাপতি মো.আলেকজান্ডার, যুবদল নেতা মারুফুল হাসান তালুকদার ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা বেগম ও জান্নাতুল ফেরদৌস লিপি, রেশমা বিবি ও আশরাফুন্নেছা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনিছুর রহমান প্রতিদ্ব›িদ্বতা করছে। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন, বর্তমান চেয়ারম্যান জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ। সে জনপ্রিয়তার দৌড়ে ব্যাপক এগিয়ে রয়েছে। ১৯ দলের প্রার্থী নুরুল ইসলাম মন্ডলেরও ব্যাপক জনপ্রিয় রয়েছে। তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী শক্ত অবস্থান নিয়ে মাঠে রয়েছে। শ্রাবণী আকতার বানু সেও গণসংযোগ করছে। অপরদিকে জাসদ নেতা কামরুজ্জামানও নির্বাচনী তৎপরতায় মাঠে নেমেছে। চেয়ারম্যান পদে মুলত ৬ জন প্রার্থী মাঠে রয়েছে। এদের মধ্যে নুরুল ইসলাম মন্ডল, রেজাউল আশরাফ জিন্নাহ ও তৌহিদুর রহমান খান শামীম চৌধুরীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল আশরাফ জিন্নাহ ৪৮৮১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিব নুরুল ইসলাম মন্ডল ৩৬১২০ ভোট পেয়ে হেরে যায়। আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম পিংকু ১৬২৫ ভোট পেয়েছিল। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী দুলাল চন্দ্র মহন্ত। ওই পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন, মুকুল মিয়া, শফিকুল ইসলাম। ১৯ দল থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মো.আলেকজান্ডার ও একে আজাদ দুজনেই ১৯ দলের প্রার্থী হিসেবে দাবি করছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী স্ব-স্ব অবস্থান থেকে প্রতিদ্ব›িদ্বতার মাঠে নেমেছে। কে হবেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সেই সাথে প্রার্থীদের তোরজোরে গণসংযোগসহ ভোট প্রার্থনা শুরু হয়েছে। এ নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে গুণছে প্রার্থীরা। ভোটারদের মধ্যে ভোট নিয়ে ভাবনা শুরু হয়েছে। নন্দীগ্রাম উপজেরলার বিভিন্ন স্থানে পোষ্টারে ছেয়ে গেছে। মাইকেও চলছে ব্যাপক প্রচারণা।




